১০ আগস্ট প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল অনুসন্ধান প্রতিদিন অনুসন্ধান প্রতিদিন প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬ ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ফলাফল ২০ জুলাই প্রকাশের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। ১৮ জুলাই বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, নির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তবে দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি চলছিল। গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে প্রশাসনিক প্রস্তুতির কারণে সেই সময়সূচিতে পরিবর্তন আনা হয়। চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। লিখিত পরীক্ষা শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। এখন ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। 📸 Download News PhotoCard (1080×1080) SHARES ফিচার বিষয়: