বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

⚠️ জরুরি সতর্কতা
চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচলের নির্দেশ