প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন। অনুসন্ধান প্রতিদিন অনুসন্ধান প্রতিদিন প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত প্রজ্ঞাপনে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাশেদ খাঁনকে অন্য যেকোনো চাকরি, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের দিন থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি পর্যন্ত—যেটি আগে হবে—সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে তিনি সবার দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করছেন। রাজনৈতিক জীবনে রাশেদ খাঁন চলতি বছরের শুরুতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে এসে বিএনপিতে যোগ দেন। পরে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিলেও তিনি বিজয়ী হতে পারেননি। 📸 Download News PhotoCard (1080×1080) SHARES জাতীয় বিষয়: