সংঘাত বাড়লেও আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম অনুসন্ধান প্রতিদিন অনুসন্ধান প্রতিদিন প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২৬ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। রয়টার্সের বাজার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৯ ডলার বা ১.৪২ শতাংশ কমে ৮৯.৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা ০.৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩.৯০ ডলারে লেনদেন হয়। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র হলেও মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে বৈশ্বিক সরবরাহে তাৎক্ষণিক কোনো বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কমে যাওয়ায় তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। এর আগে আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৭.৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬.৫৬ শতাংশ বেড়েছিল। চলমান পাঁচ মাসের সংঘাতের সময় এটি ছিল তেলের দামের অন্যতম বড় উল্লম্ফন। তবে তারও আগে সংঘাতে সাময়িক বিরতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে গিয়েছিল। 📸 Download News PhotoCard (1080×1080) SHARES আন্তর্জাতিক বিষয়: