আগারগাঁওয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬
আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান ও ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের একটি দৃশ্য।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান। ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান করা হয়। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিবেশবান্ধব উদ্যোগ জোরদারের লক্ষ্যে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।