খাজুরা ক্যাম্প পুলিশের অভিযানে ৬৯ পিস ইয়াবাসহ দুই যুবক আটক অনুসন্ধান প্রতিদিন অনুসন্ধান প্রতিদিন প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২৬ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ৬৯ পিস ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ আহমেদের নেতৃত্বে খাজুরা বাজারের গুড়পট্টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজা হাসান নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়। পরে আটক রাজার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ খাজুরা হাইস্কুল রোডে অবস্থিত একটি বিকাশ ও স্টেশনারি দোকানে অভিযান চালায়। সেখানে দোকান মালিক মনিরুল ইসলামকে আটক করা হয়। দোকানের ক্যাশ ড্রয়ারের নিচ থেকে ৬৯ পিস ইয়াবা এবং ছয় প্যাকেট পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটক মনিরুল ইসলাম (৩০) যশোর সদর উপজেলার কিসমত রাজাপুর গ্রামের মৃত আমির আলী মোল্যার ছেলে। অপর আটক রাজা হাসান (২২) সদর উপজেলার তেজরোল গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। অভিযানে এসআই ফিরোজ আহমেদের সঙ্গে এএসআই আশিক, এএসআই রোকনসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন। এসআই ফিরোজ আহমেদ জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। 📸 Download News PhotoCard (1080×1080) SHARES অপরাধ বিষয়: