বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য অনুসন্ধান প্রতিদিন অনুসন্ধান প্রতিদিন প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সদস্যরা হলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনিযুক্ত নেতারা তাদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। এরপর বিভিন্ন সময়ে মৃত্যু, পদত্যাগ ও অন্যান্য কারণে স্থায়ী কমিটির কয়েকটি পদ শূন্য হয়ে পড়ে। সেই শূন্যস্থান পূরণের ধারাবাহিকতায় এবার একযোগে চার নেতাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 📸 Download News PhotoCard (1080×1080) SHARES রাজনীতি বিষয়: