চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহে আলম অনুসন্ধান প্রতিদিন অনুসন্ধান প্রতিদিন প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬ চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে নবগঠিত বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় বিএনপির স্থানীয় নেতৃত্বকে ঐক্য, শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে। তিনি বলেন, সরকারের প্রতিটি উদ্যোগের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং দেশের উন্নয়নকে আরও গতিশীল করা। এ জন্য সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরবেন। তিনি আরও বলেন, জনগণের প্রয়োজন এবং দেশের সামগ্রিক উন্নয়ন বিবেচনায় নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুপরিকল্পিত ও টেকসই ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ই-রিকশা সংক্রান্ত বিধিমালা প্রণয়নসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতেও সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। 📸 Download News PhotoCard (1080×1080) SHARES রাজনীতি বিষয়: