জাতিসংঘ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অনুসন্ধান প্রতিদিন অনুসন্ধান প্রতিদিন প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬ প্রায় দুই মাসব্যাপী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এবারের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ভোটে তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। গোপন ব্যালটে অনুষ্ঠিত ওই নির্বাচনে ড. খলিলুর রহমান সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস. কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন। জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই অধিবেশনকে সামনে রেখে দীর্ঘ সময় নিউইয়র্কে অবস্থান ও বিভিন্ন কার্যক্রমে পররাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করার দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। 📸 Download News PhotoCard (1080×1080) SHARES জাতীয় বিষয়: